ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হরিনগর বাজারে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 June 2020, 22:24

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হরিনগর বাজারে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন উপক‚লের মানুষ যখন করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতিগ্রস্ত নদী ভাঙন সামলাতে ব্যস্ত ঠিক সেই সময় একদল লোক মেতে উঠেছে অবৈধ দখলদারিত্বে।

স্থানীয় সচেতন মহল জানায়, ‘দক্ষিণ কদমতলা গ্রামের শিক্ষক আব্দুর রাজ্জাক, হরিনগর চাউল বাজারে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে। নৌ পুলিশ ফাঁড়ির পিছনে ফজলু রহমান সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছে। হরিনগর বাজারে দুর্গা মন্দিরের পিছনে বাক্কার মোল্লা সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। হরিনগর কাঁকড়া বাজারের পিছনে আর সি সি পিলার দিয়ে স্থানীয় প্রভাবশালী নুর ইসলাম গাজী সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছে। ইতিপূর্বে হরিনগর বাজারে অধিকাংশই সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ রয়েছে’।

তারা আরও জানায়, ‘আইন অমান্য করে এভাবে সরকারি জায়গা দখল করে দোকান-পাট ও ঘর নির্মাণ করায় সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে’।

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক বলেন, ‘তারা রাতারাতি ঘর নির্মাণ করছে বিষয়টি আমি শুনেছি। নোটিস পাঠিয়েছি আইন গত ব্যবস্থা নেব’।

এ বিষয়ে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিক বলেন, ‘নায়েবকে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *