কৃষ্ণনগর ইউনিয়নের ছাত্রলীগের আংশিক কমিটি গঠন
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০ টায় কালিগঞ্জ ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহম্মদ রনি ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ সাহারিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবল হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন দলের পরিপন্থী কার্যকলাপ করায় ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি শাহিন আলম বাবু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়ন সহ ১১ জন বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

Leave a Reply