ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় মৎস্যজীবি তালিকা যাচাই বাছাই সম্পন্ন


June 9, 2020 10:17 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে মৎস্যজীবিদের নতুন তালিকায় অর্ন্তভুক্তকরন ও মৃত্যুবরনকারী জেলেদের তালিকা থেকে বাদ দেওয়ার যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে উত্তম মন্ডলের সঞ্চলনায় সভাপতিত্ব করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল মোড়ল।

এ সময় খাজরা ইউনিয়ন ট্যাগ অফিসার আশাশুনি উপজেলা প.প. অফিসার জাহাঙ্গীর আলমের পক্ষে খাজরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য, খাজরা ইউনিয়ন ভূমি সহকারী আব্দুল গনি, জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির খাজরা ইউনিয়ন সভাপতি সুবোধ মন্ডল, সাধারণ সম্পাদক দীপক সানাসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিন সর্বসম্মতক্রমে ব্যাপকভাবে যাচাই বাছাই করে পুরাতন তালিকা হতে ২৩জন মৎস্যজীবি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করায় ও পার্শ্ববর্তী দেশ ভারতে স্থায়ীভাবে বসবাস করায় তাদের নাম বাদ দিয়ে নতুন মৎস্যজীবির নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। এছাড়াও ইউনিয়নে নতুন করে মৎস্যজীবিদের নাম অর্ন্তভুক্ত করে তালিকা আশাশুনি উপজেলা মৎস্য অফিসে পাঠানো হবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।