ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় দুই মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদন্ড


June 9, 2020 9:48 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার গভীর রাতে তিন পুরিয়া গাঁজাসহ সহ আব্দুর রহমান (৫০) ও তার সহযোগী ফরিদ মোড়ল (২৫) গ্রেফতার করে এ সাজা প্রদান করা হয়।

পুলিশ সূত্র জানায়, ‘রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে আটক করেন তালা সার্কেল এসপি হুমায়ুন কবির। এ সময় তাদের নিকট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়’। আটককৃতরা পাটকেলঘাটার তৈলক‚পী গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে শেখ আব্দুর রহমান ও বড়বীলা গ্রামের আবুল হোসেনের ছেলে শেখ ফরিদ হোসেন।

পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামি দ্বয়কে ৬ মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহীদ মুর্শেদ জানান, ‘সোমবার সকালে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।