দুর্যোগ কবলিত মানুষের পুনর্বাসনেও কাজ করছে সরকার: নির্মল গুহ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘বর্তমান সরকার দেশের দুস্থ মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। দুর্যোগ কবলিত মানুষের দ্বারে দ্বারে সরকার ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। একই সাথে তাদের পুনর্বাসনেও কাজ করছে শেখ হাসিনা সরকার’।
সোমবার সকালে সাতক্ষীরার আশাশুনির সুন্দরবন সংলগ্ন প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘সরকার এসব ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী বাধ নির্মাণেরও উদ্যোগ নিয়েছে’।
আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসিরুদ্দিন, শাহজালাল মুকুল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মীর মোস্তাক আলী এবং শরিফুল ইসলাম খান বাবু। প্রধান অতিথি নির্মল রঞ্জন গুহ আমপানে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন।

Leave a Reply