করোনা প্রাদুর্ভাবে ও আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেছে বাংলাদেশে সেনাবাহিনী। সোমবার (০৮ জুন) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ চেক বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী খুলনা রেজিমেন্ট কমান্ডার (সুন্দরবন রেজিমেন্ট) লে. কর্নেল রাহাত নেওয়াজ পিএসসি আর্টিলারি করোনায় কর্মহীন ও আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে এবং বিএনসিসির সদস্যদের মাঝে নগদ অর্থ (চেক) প্রদান করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের বিএনসিসির শিক্ষক সনোয়ার হোসেন।

Leave a Reply