শ্যামনগরে সাবেক এমপি কাজী আলাউদ্দীনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জ) এলাকায় সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নিজস্ব অর্থায়নে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় ঘূর্ণিঝড় আম্পান কবলিত উপক‚লীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও গাবুরাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বুড়িগোয়ালিনীর দাতিনাখালীতে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, ০৪নং ওয়ার্ডের সভাপতি নুর ইসলাম সরদার, ০৭ নং ওয়ার্ডের সভাপতি ফজলু গাজী, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহŸায়ক ফজলুল করিম প্রমুখ। এছাড়া একইদিন দুপুরে সুন্দরবন উপক‚লবর্তী দ্বীপ ইউনিয়ন গাবুরাতেও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply