ঢাকাMonday , 8 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে আরও এক গৃহবধূ করোনায় আক্রান্ত কয়েকটি বাড়ি লকডাউন


June 8, 2020 9:09 pm
Link Copied!

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে আরও এক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে । সোমবার (০৮ জুন) তালা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডা. রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে ১ দিনের ব্যবধানে খলিষখালীতে ২ জন গৃহবধূ করোনায় আক্রান্ত হল। আক্রান্ত ওই গৃহবধূ খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আলামিন শেখের স্ত্রী আসমা বেগম (২৩)।

জানা যায়, বেশ কিছুদিন যাবৎ আসমা বেগম জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত ৩ জুন তিনি চিকিৎসার জন্য সাতক্ষীরার মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে পাঠান হয়। সোমবার সকালে তার রেজাল্ট পজিটিভ আসলে পুলিশ তার বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে।

খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, ‘আক্রান্ত ওই গৃহবধূর বাড়ি সহ ৮-১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এলাকায় জনসচেতনায় নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পুলিশকে সহযোগিতা করার আহŸান জানানো হয়েছে’। তিনি আরও বলেন, ‘যে কোন পরিস্থিতিতে জনগণের সুরক্ষায় ও জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় সবার পাশে আছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।