ঢাকাSunday , 7 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সরকারি সহযোগিতা চেয়ে ডেকোরেটর মালিক শ্রমিক বাবুর্চিদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2020, 22:14

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বেশ বেকায়দায় পড়েছেন ডেকোরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিরা। দীর্ঘদিন যাবৎ সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ধর্মীয়সহ সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকার কারণে তারা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে পড়েছেন। এমতাবস্থায় মাসিক ভিত্তিতে সরকারি অনুদান প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রাপ্তির দাবি জানিয়ে কালিগঞ্জ উপজেলা ডেকোরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও তাদের আর্থিক দুর্গতির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। স্মারকলিপি গ্রহণকালে ডেকরেটর মালিক, শ্রমিক ও বাবুর্চিদের সমস্যার বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। এর আগে তারা শহীদ সোহরাওয়ার্দী পার্কে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এদিকে ডেকরেটর মালিক ও শ্রমিকদের আলোচনার ভিত্তিতে গোপী রঞ্জন অধিকারীকে সভাপতি ও সিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে ইসমাইল হোসেন, জহুর হোসেন ও বিশ্বজিত বিশ্বাস, সহ-সম্পাদক সাইফুল ইসলাম ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ, সহ-সাংগঠনিক মোশারাফ হোসেন, কোষাধ্যক্ষ হোসেন আলী, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আজিজুর সরদার, ক্রিড়া সম্পাদক উদয় হালদার, বাবুর্চি বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন, সহ-বাবুর্চি বিষয়ক সম্পাদক জুম্মান শেখ এবং কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মিন্টু হোসেন, স্বপন মন্ডল, মো. মিন্টু, বিল্লু ঘোষ, আকবর আলী ও পিন্টু গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *