ঢাকাSunday , 7 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় পুলিশ সদস্যের স্ত্রী করোনা পজেটিভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 June 2020, 21:56

মেহজাবিন সুলতানা : কলারোয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলো। আক্রান্ত ত্রিপা তরফদার (২৫) খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাড়িতে। গত ৩ জুন ত্রিপা তরফদারের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। গতকাল দুপুরে যার রিপোর্ট পজিটিভ আসে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ৩ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রবিবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন, আক্রান্ত নারীর বাসাসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে কলারোয়ায় মোট আট জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল। যার মধ্যে ৬ জন চন্দনপুর ইউনিয়নে, এক জন জালালাবাদ ও এক জন দেয়াড়া ইউনিয়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *