মুন্সীগঞ্জে করোনার থাবা: আশপাশের দশটি বাড়ি লকডাউন
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের একজন করোনা শনাক্ত হয়েছে। রবিবার (০৭ জুন) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘ করোনা শনাক্ত ব্যক্তি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। কিছুদিন পূর্বে বাড়িতে আসার পরে করোনার লক্ষণ দেখে পার্শ্ববর্তী লোকজন স্থানীয় ইউপি সদস্য আকবর আলী পাড়কে অবহিত করেন। এরপর ইউপি সদস্য তাকে নমুনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের দশটি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে শ্যামনগরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ জন’। এ সময় তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহŸান জানিয়েছেন।

Leave a Reply