ঘূর্ণিঝড় আম্পানে গৃহহীন অসহায় বৃদ্ধা মুনতাজ
ডেস্ক রিপোর্ট : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে কুল্যা গ্রামের অসহায় বৃদ্ধা মুনতাজ আলীর একমাত্র আশ্রয়স্থল বসত ঘরটি সুপার সাইক্লোন আম্পানের আঘাতে বিধ্বস্থ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তিনি। সরেজমিন গিয়ে দেখা গেছে, কুল্যা গ্রামের মুনতাজ সরদারের বসবাসের একমাত্র জরাজীর্ণ কুড়ে ঘরটি সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিধ্বস্থ হয়েছে। বসত ঘরটি সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ায় নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন বৃদ্ধা মুনতাজ আলী।
মুনতাজ সরদার জানান, ‘আমার নুন আনতে পানতা ফুরায়। আর্থিক ভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় বসত ঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছে না’। এমতাবস্থায়, অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাই হিসেবে একটি সরকারি ঘরের জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply