প্রয়াত চেয়ারম্যান মোশাররফের নামে সড়কের নামকরণ করার ঘোষণা সাঈদ মেহেদীর
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: দুর্বৃত্তদের গুলিতে নিহত কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোআ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কিষাণ মজদুর ইউনাইটেড স্কুল মাঠে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স.ম সালাউদ্দীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতলুব হোসেন লিওন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকাত হোসেন, চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার (বাবু), তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, অ্যাডভোকেট মোজাহার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খান লতিফুর রহমান, ভারপ্রাপ্ত কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আ. রহমান মোল্যা, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আ. বারী, মাওলানা আইয়ুব হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ সুজন, ডা. মাওলানা আয়ুব হোসেন, ইউপি সদস্য জবেদ আলী, আব্দুল আজিজ গাইন, মুজিবর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যান মোশাররফ হত্যাকা-ে জড়িত বাকি আসামিদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে, সভায় আগামী ইউপি নির্বাচনে পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য মরহুম চেয়ারম্যানের বড় মেয়ে শাফিয়া পারভীনকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য দাবি জানানো হয়। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে কৃষ্ণনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রামনগর আদর্শ বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি কার্পেটিং করে শহীদ কেএম মোশাররফ হোসেন সড়ক নামকরণ করার জন্য ঘোষণা দেন মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হায়াত।

Leave a Reply