ঢাকাSaturday , 6 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসুস্থ আমিরুলের বাড়িতে এক মাসের বাজার নিয়ে হাজির বিবিসি ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2020, 21:16

নিজস্ব প্রতিনিধি : অসহায় অসুস্থ আমিরুল ইসলামের বাড়িতে হটাৎ হাজির বিবিসি ফাউন্ডেশন কর্মীরা। শনিবার ৬ জুন বিকালে পারুলিয়ার ধোপাডাঙ্গা গ্রামের অসুস্থ আমিরুল ইসলামের বাড়িতে এক মাসের বাজার সদয় নিয়ে তাকে দেখতে যায় তারা। আমিরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ড ও কিডনি সমস্যায় ভুগছে। অর্থাভাবে সে নিজের চিকিৎসা করতে পারছে না।

এছাড়া তিনজন ছোট ছোট বাচ্চা ও তার পরিবার নিয়ে সে মানবেতর জীবনযাপন করছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বিষয়টি জানতে পেরে বিবিসি ফাউন্ডেশন কর্মীরা তাকে দেখতে যায় এবং তার খোজ খবর নেন। তারা এ সময় এক বস্তা চাল,দুই কেজি ডাল,দশ কেজি আলু,পাঁচ কেজি পেয়াজ,তেল,লবন,জুস,মুরগী এবং তার চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ প্রদান করে। অসুস্থ আমিরুল এই সময় আবেগ আপ্লূত হয়ে বিবিসি ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন মীর সুমন, কেবিট কলেজে ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিজান,পারুলিয়া ইউনিয়ান ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছিম। এদিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল আলম বিবিসির বলেন সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *