ঢাকাSaturday , 6 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন ও সংরক্ষণে মাঠ দিবস

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 June 2020, 21:10

নিজস্ব প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে লাবসা বøকের নলকুড়া মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি (অতিরিক্ত) উপ-পরিচালক (শস্য) জসিম উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, আধুনিক প্রযুক্তর মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার মো. শামিউর রহমান, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া বাবু, উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী, উপ-সহকারী কৃষি অফিসার মো. আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সাত্তার ও বøকের কৃষক মো. আরিজুল ইসলাম প্রমুখ।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবসে ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *