ঢাকাFriday , 5 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মৌতলা ইউপির সদস্য সালমান রহমান ডালিম সাময়িক বরখাস্ত


June 5, 2020 9:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ১২নং মৌতলা ইউপির ১নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমান ডালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডির উপকারভোগীদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী গত ৩১/০৫/২০২০ তারিখে ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭ (অংশ-১)-৫০৪ নম্বর স্মারকে এক পত্রে এ বরখাস্তের আদেশ জারি করেন।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক দোষ প্রমাণ হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী জনস্বার্থে ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিমকে বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল।

প্রসঙ্গত, ১২নং মৌতলা ইউপির চেয়ারম্যান সাঈদ মেহেদী পদত্যাগের পর প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান দায়িত্ব পালনকালে ১নং ওয়ার্ড সদস্য মীর সালমান রহমান ডালিম তার ওয়ার্ডের ২১ জন ভিজিডির ভাতাভোগীর প্রত্যেকের নিকট থেকে জোরপূর্বক ২ হাজার টাকা হারে মোট ৪২ হাজার টাকা আদায় করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তৎকালীন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।