ঢাকাFriday , 5 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সমবায়ের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা-এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 June 2020, 21:20

নিজস্ব প্রতিনিধি : ‘উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা-বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সাতক্ষীরায় সমবায় সমিতির সুবিধাভোগীদের মাঝে প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ জুন) বেলা ১১টায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অফিস চত্বরে জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘নারী উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। সমবায়ের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। নারীর উন্নয়ন ঘটলে পরিবার ও সমাজ উন্নয়ন হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে করোনা প্রতিরোধ করতে নারীরাও ভূমিকা রাখতে পারে। করোনা প্রতিরোধে সজাগ ও সচেতনতার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে’।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান, নারী উদ্যোক্তা আসমা উল হুসনা ইরা, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের মোট ৫০ জনের প্রত্যেককে বিনা সুদে ১লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ লক্ষ টাকা প্রদান করা হয়। প্রত্যেকে ১ লক্ষ টাকা দিয়ে ২টি গাভি ক্রয় করবে এবং ২০ হাজার টাকায় গাভির খাদ্য ক্রয় করবে।

মোট ৩২ মাসে বিনা সুদে ঋণ পরিশোধ করবে। তবে প্রথম ১২ মাস ঋণের কিস্তি না দিলেও চলবে। পরবর্তীতে ২০ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে।

এ সময় সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় অফিসার পরিদর্শক রাম প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *