জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন খন্দকার আরিফ হাসান প্রিন্স
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন খন্দকার আরিফ হাসান প্রিন্স। তিনি সুলতানপুরের কৃতি সন্তান, সাবেক কৃতি ফুটবলার, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্টুডেন্টস ক্লাবের স্বত্বাধিকারী। গত ৩ জুন ২০২০ ইং তারিখে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক স্বাক্ষরিত একপত্রে জেলা ফুটবল এসোসিয়েশনের সকল নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের মতামতের ভিত্তিতে ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্সকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এদিকে খন্দকার আরিফ হাসান প্রিন্স সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নতুন সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় জেলার বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Leave a Reply