ঢাকাThursday , 4 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বীর মুক্তিযোদ্ধা শেখ সেকেন্দার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

admin
June 4, 2020 9:03 pm
Link Copied!

মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা ডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ সেকেন্দার আলী (৬৮)আর নেই। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত তিনটার সময় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার ৪ জুন সকালে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়। এ সময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা এসি ল্যান্ড খন্দকার রবিউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মইনূর ইসলাম, ইউপি সদস্য শেখ মইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দেবার্শীষ মুখার্জী, মুকুল দাশ, প্রদীপ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।