সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের মৃত তাহের গাজীর পুত্র, সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক মো. নূরুন্নবী ইসলামের বড় চাচা মো. ছবেদ আলী গাজী আর নেই। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৭ ঘটিকায় স্ট্রোক জনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন (ইন্নানিল্লাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছবেদ গাজী প্রতিদিনের ন্যায় ঘেরে আটল ঝাড়তে যায়। এ সময় বুক ব্যথা অনুভব করলে বাড়িতে ফিরে আসে। গ্রাম্য ডাক্তার দিয়ে প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক করব স্থানে তার দাফন সম্পন্ন হয়। ছবেদ গাজী মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
