ঢাকাThursday , 4 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবাররা দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকা

admin
June 4, 2020 8:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় এমপি রবি বলেন, ‘দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বীর মুক্তিযোদ্ধারা অনেক কিছু নিয়েছে। আজ তারা দেশের জন্য মানবতার জন্য পাশে দাঁড়াল’। এ সময় বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।