ঢাকাWednesday , 3 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নওয়াপড়ায় ডেঙ্গু মশক নিধনে কীটনাশক স্প্রে উদ্বোধন


June 3, 2020 9:25 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে এডিস মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কীটনাশক স্প্রের উদ্বোধন হয়েছে। বুধবার (০৩ জুন) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে এডিস মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

বিভিন্ন এলাকায় মশা জন্মানোর স্থানগুলিকে শনাক্ত করে জীবাণুনাশক স্প্রে করা হয়। সাথে সাথে করোনা ভাইরাসের কারণে যখন বিশ্বব্যাপী মৃত্যু আর আতঙ্কে ঠিক সেই মুহ‚র্তে ধেয়ে এসে লন্ডভন্ড হওয়া আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। করোনার মধ্যে ডেঙ্গুর প্রভাব বিস্তার না হয় সে জন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশে পরিষ্কার করার অনুরোধ জানানো হয়। এ সময় সকল ইউপি সদস্য, ইউপি সচিব ও সকল গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।