ঢাকাWednesday , 3 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের সাফল্য


June 3, 2020 9:08 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এ বছর ৫ জন ‘এ প্লাস’ সহ শত ভাগ সফলতা অর্জন করেছে। বুধবার (০৩ জুন) সকালে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার সানা স্থানীয় সাংবাদিকদের জানান, ‘সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে কার্যকরী কমিটির সার্বিক সহযোগিতায় ও অভিভাবকদের সচেতনতায় ২০২০ সালে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শত ভাগ উত্তীর্ণ হয়েছে।

এর মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন, এ গ্রেড পেয়েছে ২২ জন, এ মাইনাস গ্রেড পেয়েছে ১৬ জন, বি গ্রেড পেয়েছে ১৪ জন এবং সি গ্রেড পেয়েছে ২ জন। এ প্লাস প্রাপ্তরা হলেন, জোড়দিয়া শেখপাড়া গ্রামের শেখ কামরুল হুদা ও তাসলিমা বেগমের কন্যা নুরুন্নাহার (প্রিয়া), বাঁকড়া গ্রামের আবু সাঈদ মোল্যা ও ছালমা বেগমের পুত্র মো. গোলাম রসুল, জোড়দিয়া গ্রামের ইউনুস আলী সানা ও কোহিনুর বেগমের পুত্র লিটন হোসেন, উত্তর জোড়দিয়া গ্রামের তফিল উদ্দীন ও খোদেজা বেগমের পুত্র আল আমিন এবং গোবরদাড়ী (সর্বকাশেমপুর) গ্রামের শাহাদাৎ হোসেন ও স্বরবানু বেগমের পুত্র মো. হাবিবুল্লাহ বিলালী।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার সানা আরও জানান, ১৯৪৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর এই প্রথমবার ৫ জন এ প্লাসসহ শত ভাগ সফলতা অর্জন করেছে। এর পূর্বে শত ভাগ সফলতা অর্জনের রেকর্ড থাকলেও ৫ জন এ প্লাস রেকর্ড হয়তো ছিল না। এ সফলতার জন্য খুশি হয়েছে সকল অভিভাবক। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।