বেনাপোল প্রতিনিধি : তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শার মাঠপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে রাজু হোসেন নামে এক গ্রাহকের হারানো মোবাইল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। সোমবার (০১ জুন) রাতে উদ্ধারকৃত মোবাইল ফোনটির প্রকৃত মালিক রাজুর নিকট মঙ্গলবার সন্ধ্যায় করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ‘গ্রাহকের অভিযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযান চালানো হয়। এ সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি এক ব্যক্তি কিনলে, তার কাছ থেকে উদ্ধার পূর্বক ফোনের প্রকৃত মালিক রাজুকে থানায় ডেকে এনে তাকে ফোনটি ফেরত দেওয়া হয়’।
তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। শার্শা থানার অধীনে কোন জনসাধারণ সমস্যায় পড়ে পুলিশকে জানালে আমি তাৎক্ষণিক ভাবে তা সমাধানের জন্য পদক্ষেপ নেব’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
