ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাস্ক ব্যবহারে প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

admin ঢাকা
আপডেট: 2 June 2020, 21:44

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে মাস্ক ব্যবহারে প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১ টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন উপজেলা সদর ফুলতলা ও নাজিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে দু’জনকে ৪শ’ টাকা জরিমানা করা হয়। এসব বিষয়ে উপজেলা কমিশনার ভূমি সিফাত উদ্দিন এ প্রতিনিধিকে জানান, ‘করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহার খুবই জরুরি। সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করেছে। আজ থেকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ কার্যক্রম আমরা শুরু করেছি। জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *