বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সাফল্য
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় বরাবরের মত এবারও দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাফল্য ধরে রেখেছে। বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির অক্লান্ত চেষ্টায় এসএসসি পরীক্ষার্থীরা ৯৬.৪০% পাশ করেছে। এ বছর বিদ্যালয় হতে ১৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৪ জন ও অকৃতকার্য হয়েছে ৫ জন। এবারের পাসের হার ৯৬.৪০ ভাগ। ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ০৪ জন গোল্ডেন এ+ সহ মোট ২৩ জন এ+, ৪৫ জন এ গ্রেড, ৩৪ জন এ- গ্রেড, ১৬ জন বি গ্রেড, এবং ১৬ জন সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। সন্তোষ জনক ফলাফল হওয়ায় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। ভালো ফলাফল করতে পেরে শিক্ষার্থীরাও খুব খুশি হয়েছে।

Leave a Reply