ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় গৃহবধুর কান কেটে দিয়েছে প্রতিপক্ষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 June 2020, 21:36

শ্যামনগর অফিস : শ্যামনগরের আটুলিয়ার পৈতৃক ও খরিদা বাস্তু ভিটা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণে এক মহিলার কর্ণ ছেদন করায় মারাত্মক আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে। উপজেলার সাপেরদুনে ছোটকুপট গ্রামের আব্দুস সাত্তারের পুত্র এমদাদুল হক শ্যামনগর থানায় দাখিলকৃত অভিযোগে জানা যায়, গত সোমবার (১ জুন) দুপুরে একই গ্রামের বিল্লাল হোসেন, কাদের সরদার, কাইয়ুম সহ ৬/৭ জন অবৈধভাবে লাভ ও লোভের বশবর্তী হয়ে ইমদাদুলের ভিটায় প্রবেশ করে।

এ সময় তারা জোর পূর্বক ভিটা বাড়ির জমি দখল করতে আসায় এমদাদুলের স্ত্রী ছাবিনা তাদের কার্যকলাপে বাঁধা দেয়। এমদাদুলের স্ত্রী ছাবিনাকে মারপিট করে বিল্লাল হোসেন সজোরে দায়ের কোপ মেরে ডান পশের কান কেটে দেয়। তার কানে ১৫ টি সেলাই দেওয়া হয়। এমদাদুল তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়।

এ সময় হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণের গহনাদি সহ বিভিন্ন মালামাল ক্ষতিসাধন ও আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এমদাদুল ও ছাবিনাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘এজাহারের আলোকে তদন্তে সত্যতা পাওয়ায় আইনি প্রক্রিয়া চলমান আছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *