ঢাকাMonday , 1 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জুম মিটিং


June 1, 2020 8:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে এ জুম মিটিং অনুষ্ঠিত হয়।

ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরা জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ক্ষতিপূরণ পায় সেজন্য স্থানীয় সংসদ সদস্যগণ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে মিটিং-এ জানানো হয়।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জুম মিটিং-এ সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএ (বার), সিভিল সার্জন হুসাইন শাফায়েত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতিসহ ডিডি এনএসআই উপস্থিত ছিলেন।

এছাড়া, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডিআরআরও এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং সকল উপজেলা নির্বাহী অফিসারগণ জুমের মাধ্যমে সভায় অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।