ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পানি ডুবে শিশুর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 31 May 2020, 22:11

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিহাব হোসেন (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার রতনেশ্বরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউপি’র বসন্তপুর গ্রামের শফিকুল ওস্তাগারের দৌহিত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস পূর্বে শিশু শিহাব তার বাবা-মায়ের সাথে নানা বাড়ি কালিগঞ্জের বসন্তপুর গ্রামে বেড়াতে আসে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বাড়িতে যেতে পারিনি। রবিবার (৩১ মে) বেলা ২ টার দিকে নানা বাড়ির পুকুর ঘাটে বসে খেলা করছিল শিশু শিহাব। এসময় সকলের অগোচরে পানিতে পড়ে সে তলিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় প্রতিবেশী আকবার আলী পুকুরের পানির নিচ থেকে শিশু শিহাবকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *