শ্যামনগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন
শ্যামনগর অফিস : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় শ্যামনগর উপজেলা শ্রমিক দলের আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা তারেক পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ নাজমুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলার সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার সিদ্দিক, কৃষক দলের আহŸায়ক ফজলুল করিম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, শ্যামনগর মহসীন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এ সময় সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply