ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে শ্যামনগরে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পানে লন্ডভন্ড হওয়া শ্যামনগরের নদী ভাঙন কবলিত ভেড়ী বাঁধ সংস্কারে নিয়োজিত ২ হাজার স্বেচ্ছাসেবকদের মাঝে খাদ্য বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দাঁতিনাখালিতে নদীর ভেড়ী বাঁধ ভাঙন এলাকায় সাতক্ষীরা ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ও এসিআই মটরস সাতক্ষীরা, ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ সাতক্ষীরা জেলার যৌথ সহযোগিতায় এ খাদ্য ও আর্থিক সহযোগিতা করা হয়।
টিম লিডার দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ’র তত্ত¡াবধানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বিশিষ্ট ব্যবসায়ী সাতক্ষীরা যুব একাডেমীর চেয়ারম্যান এম. খলিলুল্লাহ ঝড়ু, এসিআই মটরস লি. এর জুনিয়র প্রোডাক্টের এক্সিকিউটিভ প্রীতম সাহা, এস এ শাহিন সহ ইয়ামাহা রাইডার্স ক্লাব জেলা শাখার সদস্যবৃন্দ। খাদ্য বিতরণের পর ক্ষতিগ্রস্ত দু’জন ব্যক্তিকে পুনর্বাসনের জন্য নগদ ১ লাখ ও অপর ব্যক্তিকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply