ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের নগদ অর্থ সহায়তা প্রদান


May 31, 2020 8:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, কালিগঞ্জ : বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন কোভিড-১৯ এর কারণে অসহায় হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ এরিয়া অফিসের আওতাধীন ৬ টা শাখা যথাক্রমে কালিগঞ্জ, মৌতলা, তারালী, নলতা, দেবহাটার পারুলিয়া ও আশাশুনির বুধহাটা থেকে মোট ৬ শ’ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

রবিবার (৩১ মে) কালিগঞ্জ এরিয়া অফিস প্রাঙ্গণে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার নাহিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনুসর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

কালিগঞ্জ শাখা ব্যবস্থাপক তাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী সাকির আহমেদ প্রমুখ।

এ সময় কালিগঞ্জ শাখা অফিসের সিনিয়র অফিসার (অর্থ ও হিসাব) আনিসুর রহমান, ইমাজ উদ্দীন, তুহিন মোল্যা, আব্দুল আলীম, মিঠুন কুমার রায়, কৃষ্ণপদ দাশ, মাফিজুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

জাগরণী চক্র ফাউন্ডেশন অসুস্থ নারীদের চিকিৎসা সহায়তা, গরিব পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।