শ্যামনগরের কৈখালী উন্মুক্ত বাজেট ঘোষণা
কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ মে) বিকাল ৪টায় কৈখালী ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে এ বাজেট ঘোষণা করা হয়। কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে পরিষদের সচিব মো. আবু মোহাসিন আলমের পরিচালনায় পরিষদের সকল মেম্বর, মহিলা মেম্বর, সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১ কোটি ৮৩ লক্ষ ৪৫ হাজার ৭শ’ ৬২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
কৈখালির বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক শাহীন আলম,মেম্বর আমিনুর রহমান, আজগার আলী ও সরদার নুরুল ইসলাম রাজনীতিবিদ শুভাষ মন্ডল, হাবিবুর মোড়ল ও শেখ আবুল হোসেন প্রমুখ।

Leave a Reply