ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দাখিলে আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় শত ভাগ পাস

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2020, 20:34

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষায় শত ভাগ পাস করেছে। রোববার (৩১ মে) বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় প্রতিষ্ঠানটি থেকে চলতি বছরে ফেব্রæয়ারীতে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২৯ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১১ জন ছাত্রী আংশিক বিষয়ে ও ১৮ জন ছাত্রী সব বিষয়ে অংশ নেয়। বোর্ডের দেয়া ফলাফল জরিপে প্রতিষ্ঠানটি শত ভাগ পাশ দেখানো হয়েছে।

ফলাফলে দেখা যায় এ গ্রেড পেয়েছে ২২ জন, এ মাইনাস পেয়েছে ০৩ জন, বি গ্রেড পেয়েছে ০১ জন এবং সি গ্রেড পেয়েছে ০৩ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিন জানান, ‘সামগ্রিক বিবেচনায় তার প্রতিষ্ঠানে এবারের দাখিল পরীক্ষার রেজাল্ট ভাল। ব্যাচটি তুলনা মূলক দুর্বল থাকার কারণে এ প্লাস পাইনি বলে মনে করছি। তবে এই ব্যাচ যাতে আলেম পরীক্ষায় এ প্লাস পেতে পারে তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *