ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


May 31, 2020 8:21 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকাল ৩ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি , ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. মহাসীন হোসেনের পরিচালনায় ২ কোটি ১৮ লক্ষ ৩৬ হাজার ৭৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।

এ সময় প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মো. হায়াত আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য পতিত পবন মন্ডল, ইউপি সদস্য জি.এম নূরুজ্জামান, মো. সোহরাব হোসেন, আব্দুল হামিদ লাল্টু, মহাসীন গাজী, মো. ফারুক মোড়ল, মহিলা ইউপি সদস্যা মোছা. জয়নুর বেগম, এনজিও কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।