ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা চলছে ২৪ পরিবারে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ

admin ঢাকা
আপডেট: 30 May 2020, 21:00

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে চলতি অর্থ বছরে ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা ব্যয়ে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব কর্মকান্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করেছেন। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে কাজগুলো সরকারি নির্দেশনা মোতাবেক সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসের সংশ্লিষ্টরা সার্বক্ষণিক তদারকি করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা ভিত্তিক বরাদ্দ দেয়া হয়েছে। সে অনুযায়ী দেবহাটা উপজেলাতে গত ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২৪ টি বাসগৃহ নির্মাণ বাবদ ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা বরাদ্দ পাওয়া যায়। যে ঘরগুলোর নির্মাণ কাজ গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শুরু করা হয়। আর উক্ত ঘর নির্মাণ শেষ করার জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৫১.০১.০০০০.০১২.১৬.১৮৮.১৯.৬৪৫ নং স্মারকে ১৭ মার্চ ২০২০ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উক্ত ঘরগুলো উদ্বোধন করা হবে বলে এক পত্রে জানানো হয়। ইতিমধ্যে মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারণে সরকার কর্তৃক সকল কাজ বন্ধ ঘোষণা করায় চলমান কাজগুলো স্থবির হয়ে পড়ে। উপজেলার ২৪ টি বাসগৃহের মধ্যে কুলিয়া ইউনিয়নে ৪টি, পারুলিয়া ইউনিয়নে ৪টি, সখিপুর ইউনিয়নে ৬টি, নওয়াপাড়া ইউনিয়নে ৬টি ও দেবহাটা ইউনিয়নে ৪টি বাসগৃহ নির্মাণ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে সদস্য করে মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কমিটি করা হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের তত্ত¡াবধানে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে সভাপতি করে পিইসি কমিটির মাধ্যমে উক্ত বাসগৃহ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ১৮টি ঘর নির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করা হয়েছে। আর বাকি গৃহগুলোর কাজ করোনার কারণে বন্ধ থাকায় কিছুটা দেরিতে সম্পন্ন করা হচ্ছে। তবে ইতিমধ্যে উক্ত গৃহগুলোর ৯০ ভাগ কাজ শেষ হয়েছে আর বাকি কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া দপ্তরের অন্যান্য প্রকল্পের সকল উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করা হবে বলে তারা জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, প্রতিটি কাজের প্রকল্পের সভাপতিকে সরকারি নির্দেশনা অনুসারে কাজ সমাপ্ত করে বিল পরিশোধ করা হচ্ছে। যারা যতটুকু কাজ সম্পন্ন করছে তাদেরকে সে অনুযায়ী চলমান বিল প্রদান করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানান, প্রতিটি কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি নিজেসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতিবৃন্দ তদারকি করছেন। সরকারি নির্দেশনা ও বাসগৃহ নির্মাণের ছক অনুযায়ী বাসগৃহগুলো নির্মাণ করা হচ্ছে। যার কাজে যদি কোন ত্রæটি থাকে তাহলে সেগুলো ঠিক করে তাদেরকে যথা নিয়মে বিল প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন প্রতিটি প্রকল্পে তিনি নিজে পরিদর্শন করছেন এবং ইতিমধ্যে ১৮ টি বাসগৃহ তাদের মালিককে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে জানান, প্রকল্প (বাসগৃহগুলো) নির্মাণের কোন ত্রæটি বা অনিয়মের বিষয়ে এখনও পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ জানাননি। যদি কোন অনিয়ম থাকে তাহলে অবশ্যই সেগুলো সংশোধন করা হবে। দরিদ্র জনগণের কল্যাণে সরকার যে প্রকল্পগুলো দেয় সেগুলো মানসম্মত ও সরকারি নির্দেশনা মোতাবেক করার জন্য কাজ করা হচ্ছে বলে ইউএনও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *