ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মাছের ঘেরে বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি: থানায় অভিযোগ

admin ঢাকা
আপডেট: 30 May 2020, 20:56

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পূর্ব শত্রæতার জের ধরে যুবলীগ নেতার ঘেরে বিষ প্রয়োগ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ঘের ব্যবসায়ী উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজী। মহিউদ্দীন গাজী জানান, ২০১৯ সালে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকির পরিপেক্ষিতিতে একই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম, মৃত রজব আলী সরদারের ছেলে আবু ছালেক, মৃত আমিন উদ্দীনের ছেলে দিনালী গাজীর বিরুদ্ধে দেবহাটা থানায় (৫৯২/১৯) নম্বর একটি সাধারণ ডায়েরি করি। উক্ত ডায়েরির ভিত্তিতে দেবহাটা থানা পুলিশ বিষয়টি তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে। যার নং- ১৬/১৯, তাং- ১১/১২/২০১৯। এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে আমার সমন্বিত মৎস্য ঘের প্রকল্পে বিষ প্রয়োগ করলে রাত ১১টার দিকে মাছ পানিতে ভাসতে দেখা যায়। এতে আমার মৎস্য ঘেরে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তাছাড়া ওইদিন রাত ৮টার দিকে আব্দুস সামাদ ও সাইফুল ইসলামকে ঘেরের আশে পাশে ঘোরা ঘুরি করতে দেখা গিয়েছিল বলেও জানান যুবলীগ নেতা মহিউদ্দীন গাজী। এ ঘটনায় দেবহাটা থানায় ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মহিউদ্দীন গাজী। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ‘উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *