ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকায় ১০০০ পরিবারের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 May 2020, 20:55

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে ২০২০) বেলা ১ টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী ও বুড়িগোয়ালিনী গ্রামের পাউবো ওয়াপদা বেড়িবাঁধ ভাঙন এলাকায় ১০০০ দুঃস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির নির্বাচিত সভাপতি ও যুব একাডেমির চেয়ারম্যান এম.খলিলুল্লাহ ঝড়ু র পৃষ্ঠপোষকতায় উক্ত খাবার বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবক রা অত্র এলাকার প্রতিটা ঘরে ঘরে এই খাবার পৌঁছে দেন।

উক্ত খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, মানবতার কল্যান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি নাট্য পরিচালক জি.এম সৈকত, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক মো. আবু সাঈদ, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, এ্যাকুয়াম্যাক্স সি ফুড ক্র্যাবের স্বত্বাধিকারী বি.এম শহীদুল ইসলাম জুয়েল, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি মামুনুর রশীদ সুমন, সাধারণ সম্পাদক গোপাল গাইন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কামরুজ্জামান মোড়ল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *