ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে খাবার বিতরণ

admin
May 30, 2020 8:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র অসহায় সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের ইটাগাছা হাটেরমোড় এলাকায় উক্ত খাবার বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও মোদাচ্ছেরুল হক হুদা। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড, সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।