সাতক্ষীরা উপকূলের ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর উদ্যোগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে আশাশুনি উপজেলার হাজরাখালি পয়েন্টে বেড়ীবাঁধ সংস্কার ও পুনর্নিমাণ কাজ শুরু করা হয়। বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন সেনাবাহিনীর যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসক তার অফিসিয়াল ফেসবুক আইডির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁধ নির্মানে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডকে সার্বিক সহযোগিতা ও প্রতিটি পয়েন্টে কাজের সহযোগিতা করবে জেলা প্রশাসন। সেবাবহিনীর উদ্যোগে বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় উপক‚লীয় মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের প্রত্যাশা এবার বাঁধ সংস্কার সঠিকভাবে হবে।

Leave a Reply