শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
শ্যামনগর অফিস : স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে শ্যামনগর উপজেলার ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট ঘোষণা ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে ও ইউপি সচিব আমিনুর রহমান এর পরিচালনায় ৩ কোটি ২০ লক্ষ ৯৯ হাজার ২শ’ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ সময় সকল ইউপি সদস্য মো. আইয়ুব আলী খান, রামকৃষ্ণ মন্ডল, মলয় কুমার গায়েন ঝন্টু, জি এম আমিনুর ইসলাম, মো. আব্দুর রশিদ, মোছা. দেলোয়ারা বেগম, শক্তি শেখর চক্রবর্তী, গাজী মিজানুর রহমান, শেখ আসলাম হোসেন, বেবী নাজনীন ও সুশীল সমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply