ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে সচেতনতার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে -এমপি রবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 May 2020, 20:03

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলাধীন ৮শ’ ৯৫টি মসজিদের অনুকুলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৫ হাজার টাকা হারে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মসজিদ পরিচালনার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়াও সাতক্ষীরায় করোনাকালীন সময়ে ২ হাজার ৪শ’ মে.টন চাউল ও নগদ অর্থ দিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে। মসজিদের মুসুল্লীদের সামনে করোনা প্রতিরোধে জন সচেতন করাসহ নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে হবে। করোনা প্রতিরোধে আমরা নিজেরা ভাল থাকি এবং অন্যদের ভাল রাখি তাহলে দেশ ও জাতি ভাল থাকবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ ভাল থাকবে। তাই উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

এসময় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডের ১৮টি মসজিদের অনুকুলে প্রতিটি মসজিদকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং সদর উপজেলা ও পৌর এলাকার সকল মসজিদকে এ অর্থ দেওয়া হবে। এ সময় সদর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *