ঢাকাFriday , 29 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালিয়া হাজি আলেয়া আমজাদ মাদ্রাসায় হেফজ্ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান

admin
May 29, 2020 8:29 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে হাজি আলেয়া আমজাদ হাফিজিয়া মাদ্রাসায় হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকালে মাদ্রাসার হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ পাগড়ি ও সার্টিফিকেট প্রদান করা হয়। হাজি আলেয়া আমজাদ মাদ্রাসার মুতামিম হাফেজ আবু দাউদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর সোলাইমান সানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আমিরুল ইসলাম,মোতালেব সানা,সামছুর সরদার,ইলিয়াজ হোসেন এ দিন স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে হেফজ্ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি,রুমাল,পাঞ্জাবী,সার্টিফিকেট প্রদান করেন মাদাসা পরিচালনা কমিটির সদস্য ফিরোজ হোসেন। পরিশেষে সারা দেশে মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দেশবাসীর প্রতি দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।