আম্পানে ক্ষতিগ্রস্থ কৃষ্ণনগর ইউনিয়ন পরিদর্শনে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জি. সুমন
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: ঘূর্ণিঝড় আম্পাতে ক্ষতিগ্রস্থ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি’র কালিকাপুর এলাকা পরিদর্শক করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। শনিবার বিকেলে তিনি কালিকাপুর এলাকার যান এবং ওই এলাকার বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
এসময় তিনি বলেন, আমার পিতা মরহুম শেখ ওয়াহেদুজ্জামান যতদিন বেঁচে ছিলেন ততদিন এই অঞ্চলের মা,মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। আমি তার সন্তান হিসেবে কথা দিলাম যেখানেই অন্যায় সেখানেই আপনাদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আপনারা আমার পাশে থাকলে কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নেত্রীর উপর আস্থা রাখুন। সরকারের তড়িৎ পদক্ষেপের কারণে সব সমস্যার সমাধান খুব দ্রæতই হবে। আপনাদের সবাইকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আহŸান করছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য তপন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ,যুবলীগ নেতা রবিউল ইসলাম, ওমর ফারুক সোহাগ, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবু হায়দার, সংরক্ষিত ইউপি সদস্য শ্যামলী রাণী, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply