ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:47

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নে টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাশেদুল ইসলাম (২০) নামে একজন মারা গেছেন। তিনি ইউনিয়নের চন্ডিপুর খোশালখালি গ্রামের মো. আব্দুর রশিদ গাজির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) বিকাল ৩ টার সময় গোসল করে এসে টিভির প্লাগ লাগানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

রাশেদুল গাজী স্ত্রী, একটি শিশু সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জাকির হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *