গদাইপুর সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : “মানুষকে সেবা কর, সমাজকে সেবা কর” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনির খাজরায় করোনা ভাইরাস সংকটকালীন সময়ে কর্মহীন ও প্রলয়ংকারী ঘূর্নিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থ, নি¤œ ও মধ্যবিত্ত, পরিবারসহ এলাকার মসজিদের ঈমাম ও হিন্দু সম্প্রদায়ের মাঝে গদাইপুর সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৩ মে) বিকালে গদাইপুর সমাজ কল্যান সংস্থ্যার নিজস্ব কার্য্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গদাইপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি ফারুক হোসাইন ও সাধারন সম্পাদক মো. মিঠুন হোসেন
এসময় সংস্থারটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, মামুন হোসেন, সাইনুর ইসলাম, কোষাধ্যাক্ষ মোঃ আবু তাহের,যুগ্ন সাধারন সম্পাদক মাসুদর রায়হান প্রিন্স,উপদেষ্টা মুজিবর রহমান শেখ, সদস্য রেজাউল ইসলাম,কামিনুর হোসেন,লিটু আনম,তামিম হোসেন আক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ দিন গদাইপুর সমাজ কল্যান সংস্থার সদস্য ও উপদেষ্টা মন্ডলীর যৌথ আর্থিক সহযোগিতায় ১শ জন উপকারভোগীর মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, বাদাম, কিচমিচ) মানুষের বাড়িত বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরন করা হয়েছে।
গদাইপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি ফারুক হোসাইন জানান,আমাদের এ সংস্থাটি দির্ঘ্য দিন ধরে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের সংকট মোকবেলায় সংস্থাটি ইতিপূর্বে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে। বিত্তবানদের আর্থিক সহযোগিতা পেলে আমরা আরও নতুন নতুন মানব সেবামূলক কাজ করত পারব।

Leave a Reply