ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে ঈদ উপহার প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:29

তালা প্রতিনিধি : ‘বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে’ এ স্লোগানকে সামনে রেখে তালায় আমরা বন্ধুর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকাল ৩ টায় তালা বি, দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনায় বিপাকে পড়া মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

আমরা বন্ধু সংগঠনের মূখপাত্র এস এম নাহিদ হাসানের পরিচালায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, শাহনেওয়াজ কবীর শাওন, ফয়সাল হাসান বাপ্পী, শামীমুর রহমান উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন।

এ সময় আমরা বন্ধু পরিবারের সদস্য রাজা, জুবায়ের, ইমরান, মাইনুল ইসলাম, সৌমেন মজুমদার, এ সময় আরো উপস্থিত ছিলেন তালা বøাড ব্যাংকের এডমিন অসিম রায়, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর অমিত বিশ^াস প্রমুখ। এর আগে ১৭ই মে (রোববার) সকাল ৯ টায় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল মাঠে সামজিক দূরত্ব বজায় রেখে নিম্ন ও মধ্যবিত্ত ৫৫টি পরিবারের মাঝে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আটা, চিনি, তৈল, আলু, সেমাই, লুডুস, গুড়া দুধ দেওয়া হয়।

এসময় আমরা বন্ধুর মুখপাত্র এস এম নাহিদ হাসান বলেন, আমরা বন্ধুর এমন উদ্যোগ সামনের দিনগুলোতে অব্যহত থাকবে। আমাদের উদ্যোগে দেশে ও বিদেশে থাকা প্রবাসীসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। তাদেরকে কৃতজ্ঞতা জানায়। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে এ সংগঠনটি সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *