ঢাকাSaturday , 23 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মথুরেশপুর ইউপি সদস্য’র বিরুদ্ধে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 May 2020, 21:06

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের মথুরেশপুর ইউপি’র ৭ নম্বর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২২ মে) ইউনিয়নের উজায়মারি পাকারাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুনীল ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ হালদার, জিয়াদ আলী, হালিমা খাতুন, অরুণ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মনিরুজ্জামান মনো দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। সম্প্রতি বিভিন্ন ভাতার টাকা দিবে বলে ওয়ার্ডের ২৫ জন ব্যক্তির নিকট থেকে জনপ্রতি ৪ হাজার টাকা এবং ৪০ দিনের কর্মসূচির ৩২ জনের নিকট থেকে ৭ দিনের কাজের টাকা আত্মসাৎ করেছে। বর্তমানে ইউপি সদস্য মনোসহ আব্দুর রশিদ নামে এক ব্যক্তি প্রকাশ্য গ্রামবাসিকে হুমকি প্রদান করছে বলেও জানান বক্তারা। তবে এসব ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মনিরুজ্জামান মনোর কাছে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এমতাবস্থায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *