শ্যামনগরে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
শ্যামনগর অফিস : শ্যামনগরে খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯ টায় খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানার অর্থায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ উপকুলীয় গাবুরা ইউনিয়নের ২ শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক আবু হানিফা সুমন, সহ-সম্পাদক আব্দুস ছালাম, ছাত্রনেতা আরাফাত, আনোয়ার, জাহিদ, সোহেল ও সোহাগ প্রমুখ।

Leave a Reply