ঢাকাFriday , 22 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় আম্পানের তান্ডবে লন্ডভন্ড: নারী-পুরুষসহ নিহত-৪

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 May 2020, 21:54

বেনাপোল প্রতিনিধি : যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শায় ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা ও অধিকাংশ ঘরবাড়ি ভেঙে তছনছ করেছে ঘূর্ণিঝড় আম্পান। এছাড়া সবজিসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের প্রকোপে গাছ চাপায় নারী-পুরুষসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (২১ মে) দিবাগত রাতে শার্শার বিভিন্ন এলাকায় ঘরের উপর গাছ পড়লে চাপা পড়ে তারা নিহত হয় বলে জানায় থানা পুলিশ।

ঝড়ের কবলে নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ট্যাংরা গ্রামের পলাশীর ছেলে মোক্তার আলী (৬০), গোগা গ্রামের শাহাজান আলীর স্ত্রী ময়না খাতুন (৩৭), শার্শা জেলাপাড়া গ্রামের সুশিল মন্ডোলের ছেলে গোপাল বিশ্বাস (৫৫) ও শার্শার মহিষাডাঙ্গা গ্রামের মোবারক আলীর ছেলে মিজানুর রহমান (২৬)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে শার্শার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে নারী-পুরুষসহ ৪ জন নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *